সরকারের বিভিন্ন অঙ্গসমুহ (৪অধ্যায়) রাষ্ট্রবিজ্ঞান (৪র্থসেমিস্টার)
1) রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সংক্ষেপে লিখো। উত্তর: সংবিধানের ৫৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সমস্ত নির্বাহী বা শাসন ক্ষমতা রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। তিনি প্রধানমন্ত্রী ও তাঁর পরামর্শে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের, অঙ্গরাজ্যের রাজ্যপালদের এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বরখাস্ত করেন। (2)রাষ্ট্রপতির আইনগত ক্ষমতার মূল দিক কী? উত্তর: রাষ্ট্রপতির আইনগত ক্ষমতার মূল দিক হলো তাঁর সম্মতি ছাড়া পার্লামেন্টে পাস হওয়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। এছাড়া তিনি পার্লামেন্টের অধিবেশন আহ্বান বা স্থগিত করতে পারেন এবং লোকসভা ভেঙে দিতে পারেন। (3)‘ অধ্যাদেশ জারি’ বলতে কী বোঝায় ? উত্তর: পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন জরুরি পরিস্থিতিতে দেশ পরিচালনার জন্য সংবিধানের ১২৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে বিশেষ আদেশ বা আইন জারি করেন, তাকে অধ্যাদেশ (Ordinance) বলে। পার্লামেন্টের অধিবেশন বসার ৬ সপ্তাহের মধ্যে এটি পাস করিয়ে নিতে হয়। (4) উপ-রাষ্ট্রপতির প্রধান দুটি ভূমিকা উল্লেখ করো। উত্তর: পদাধিকারবলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে সভার অধিবেশন পরিচালনা ও শৃঙ্খলা ব...



